কী (What): Pre- অর্থ পূর্বে, আর Position- অর্থ অবস্থান। অর্থাৎ যে শব্দ কোনো Noun, Pronoun বা Noun equivalents-এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে ওই Noun বা Pronoun-এর অবস্থানগত, সময়গত বা ভাবগত সম্পর্ক তৈরি করে, তাকে Preposition বলে।
কেন ব্যবহার হয় (Why): প্রিপজিশন ছাড়া একটি বাক্যের প্রতিটি পদ আলাদা অর্থ প্রকাশ করলেও পুরো বাক্যটিতে কোনো ধারাবাহিকতা বা সুনির্দিষ্ট সংযোগ থাকে না। এটি বাক্যের ভাবকে স্পষ্ট ও অর্থবহ করে তোলে।
কাজ কী (Function): বাক্যের উপাদানগুলোর মধ্যে স্থান (Place), সময় (Time), দিক (Direction), কারণ (Cause/Reason), উদ্দেশ্য (Purpose) ও মাধ্যম (Medium) নির্দেশ করা এবং Noun-কে বাক্যের মূল ক্রিয়াপদের সাথে সুসংগতভাবে যুক্ত করা।
একটি মাত্র মৌলিক শব্দ দিয়ে গঠিত।
উদাহরণ: in, on, at, by, for, from, to, with, off, through, under.
দুটি Simple Preposition যুক্ত হয়ে একটি হিসেবে কাজ করে।
উদাহরণ: into (in+to), onto (on+to), within, without, throughout.
Noun/Adverb-এর পূর্বে Simple Preposition যুক্ত হয়ে গঠিত।
উদাহরণ: about, above, across, along, behind, beside, between.
একাধিক শব্দগুচ্ছ একত্রে প্রিপজিশনের কাজ করে।
উদাহরণ: in front of, because of, in spite of, according to.
Participle (Verb+ing/v3) রূপ প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়।
উদাহরণ: regarding, concerning, considering, during.
ছদ্মবেশে সংক্ষেপে অবস্থান করে।
উদাহরণ: He went a hunting (a=on), 4 o'clock (o'=of)।
নিচের গ্রুপগুলোতে ক্লিক করে স্থান, সময় ও গতি সংক্রান্ত সমস্ত প্রিপজিশনের সূক্ষ্ম পার্থক্য ও সঠিক প্রয়োগ দেখে নিন:
• On (উপরে - স্পর্শ করে থাকা): কোনো বস্তু অন্য কোনো সমতল বা পৃষ্ঠকে স্পর্শ করে ওপরে থাকলে। Ex: The laptop is on the table.
• Over (উপরে - না ছুঁয়ে/গতিশীল): স্পর্শ না করে সরাসরি লম্বালম্বি মাথার ওপর থাকা কিংবা একপাশ থেকে অন্যপাশে গতিশীল হওয়া। Ex: The fan is over my head. / A bird flew over the house.
• Above (উপরে - না ছুঁয়ে স্থির/উচ্চতর স্তর): স্থির অবস্থায় উঁচুতে থাকা বা পরিমাপ/স্তরের দিক থেকে উপরে থাকা। Ex: The sky is above us. / His marks are above average.
• Up (উর্ধ্বে/ওপরের দিকে গতি): নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকা। Ex: She is walking up the stairs.
• Top / On top of (চূড়ায়/একদম ওপরে): কোনো কিছুর একদম উপরিভাগে বা সর্বোচ্চ চূড়ায় অবস্থান। Ex: He placed the trophy on top of the shelf.
• Beside (পাশে): ঠিক পাশেই অবস্থান করা। Ex: Come and sit beside me.
• Next to (গা-ঘেঁষে লাগোয়া): দুটি বস্তুর মাঝে কোনো ফাঁক না রেখে ঠিক পরেরটি বা গায়ে গায়ে লাগানো থাকা। Ex: My shop is next to the pharmacy.
• Near (কাছে/নিকটে): কিছুটা দূরত্ব বজায় রেখে কাছাকাছি অবস্থান করা। Ex: The school is near the river.
• By (পাশে/নিকটে): পাশে থাকা নির্দেশ করতে। Ex: She stood by the window.
• Adjacent to (সংলগ্ন): দেয়াল বা সীমানা ঘেঁষে কোনো কিছুর সাথে লেগে থাকা। Ex: The library is adjacent to our college.
• Under (সরাসরি নিচে বা আড়ালে): কোনো কিছুর সরাসরি নিচে থাকা বা ওপরের বস্তু দ্বারা আবৃত থাকা। Ex: The dog is sleeping under the bed.
• Below (নির্দিষ্ট স্তর বা স্কেলের নিচে): পরিমাপ, তাপমাত্রা বা স্তরের নিচে থাকা। Ex: The temperature is below freezing point.
• Beneath / Underneath (একেবারে নিচে চাপা পড়ে থাকা): নিচে ঢেকে থাকা বা স্পর্শ করে তলে পড়ে থাকা। Ex: The secret file was hidden underneath the carpet.
• Down (নিচের দিকে গতি): ওপর থেকে নিচের দিকে নামা। Ex: She walked down the stairs.
• At (নির্দিষ্ট ঘড়ির সময়/ছোট সময়): At 6:00 AM, at noon, at dawn.
• On (নির্দিষ্ট দিন বা তারিখ): On Sunday, on 26th March.
• In (মাস, বছর, ঋতু বা দীর্ঘ সময়): In 2026, in winter, in January.
• By (নির্দিষ্ট সময়ের শেষ সীমা/Deadline): Finish the project by Friday.
• For (সময়ের ব্যাপ্তি - Period of Time): It has been raining for three hours.
• Since (নির্দিষ্ট শুরুর সময় - Point of Time): Living here since 2018.
• During (নির্দিষ্ট সময়কাল ব্যাপী): We enjoyed during the summer vacation.
• At / In / Inside / Outside: ছোট স্থান বা বিন্দুতে at (at Rajarhat), বড় শহর বা দেশে in (in Dhaka), ঘরের ঠিক ভেতরে inside, বাইরে outside বসে।
• To / Towards / Into / Out of / Across / Through / Along: নিশ্চিত গন্তব্যে to, অভিমুখে towards, বাইরে থেকে ভেতরে গতির প্রবেশে into, ভেতর থেকে বাইরে আসায় out of, নদী বা রাস্তা পারাপারে across, টানেল বা বনের ভেতর দিয়ে যাওয়ায় through, সোজা সমান্তরাল চলাচলে along বসে।
• Between / Among / Of / Off / With / Without / By / From / Like / As / Against: দুজনের মাঝে between, তিন বা ততধিক মাঝে among, উৎস নির্দেশ করতে from, মাধ্যম বা বাহনে by, যন্ত্র দিয়ে করতে with, অধিকার বোঝাতে of, মুখোমুখি অবস্থান বোঝাতে opposite এবং হেলান দিয়ে রাখা নির্দেশ করতে against ব্যবহৃত হয়।
বর্ণমালার যেকোনো অক্ষরের ওপর ক্লিক করে উক্ত অক্ষরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রিপজিশন বের করুন: